আফগানিস্তানে তুষারপাতে নিহত ৫

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারিপুল প্রদেশে গত তিন দিনে ভারী তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় পাঁচ জন মারা গেছেন। রবিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা একথা বলেন। 
 
বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাতকারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাদেশিক কর্মকর্তা আজিজ রহমান আইমাক বলেন, ‘সারিপুল প্রদেশে তুষারপাত ও প্রচণ্ড ঠাণ্ডায় এখন পর্যন্ত দুই নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।’
 
তিনি আরো বলেন, তুষারপাত ও বৃহৎ বরফখ- ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস বা আংশিকভাবে ক্ষতি হয়েছে। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ