আওয়ামী লীগের স্থানীয় সরকার/উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার/উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
