তুরস্কে আইএস সন্দেহে আটক ৪৪৫

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫২
তুরস্কে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর সদস্য সন্দেহে ৪৪৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই বিদেশি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
 
দেশটির ১৮টি প্রদেশে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। আনদালু বার্তা সংস্থা জানায়, আটককৃতদের মধ্যে ৬০জনকে রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হয়েছ।
 
সিরিয়া সীমান্তবর্তী শহরগুলোতেই বেশি আটক করা হয়েছে। সীমান্তবর্তী সানলিউরফায় আটক হয়েছে ১৫০ জন আর গাজিয়ানটেপে আটক হয়েছেন ৪৭ জন। ইস্তাম্বুলে আটক ১৮ জনের মধ্যে ১৪জনই বিদেশি। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ