মঙ্গলবার আবাহনীতে আসছেন দ্রাগো মামিচ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৯
আবাহনী লিমিটেডে যোগ দিতে আসছেন সার্বিয়ান কোচ দ্রাগো মামিচক। আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল ও এএফসি কাপে দলকে নির্দেশনা দিবেন মিয়ানমার ও মালদ্বীপ জাতীয় দলের সাবেক এই কোচ।
 
তবে আবাহনীর সঙ্গে এটাই তার প্রথম নয়। গত বছর জানুয়ারিতে দুই মাসের জন্য তিনি আবাহনীকে কোচিং করান।
 
আবাহনী ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘তিনি আবাহনীকে ও অধিকাংশ খেলোয়াড়কে জানেন, তাছাড়া তিনি একজন কুশলী কোচ। আমরা আপাতত তার সঙ্গে ছয় মাসের চুক্তি করব।’ 
 
১৪ মার্চ মালদ্বীপের মাজিয়া এসসির সঙ্গে ঢাকায় তাদের এএফসি কাপের খেলা শুরু করবে আবাহনী। গ্রুপের অন্য দুটি দল হলো ভারতের বেঙ্গালুরু এফসি ও দক্ষিণ এশিয়ার প্লেঅফ বিজয়ী দল যেটি এখনও চূড়ান্ত হয়নি।
 
ইত্তেফাক/এমএইচ