সোয়ানসিকে ২-১ গোলে হারালো ম্যান সিটি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৩
ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারালো ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জিসাস। সোয়ানসির হয়ে একমাত্র গোল করেন জিলফি সিগার্ডসন।
 
তবে ডেভিড সিলভাই এদিন মূলত জয়ের ব্যবধান গড়ে দেন। রবিবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে ম্যান সিটি। ম্যাচের ১১ মিনিটেই জিসাসের গোলে এগিয়ে যায় সিটিজেনরা।
 
সোয়ানসি গোল শোধের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।
 
বিরতি থেকে ফিরে সোয়নসি আবারো গোল করার চেষ্টা করতে থাকে। ফল পেতে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। দলকে হারের লজ্জা থেকে উদ্ধারের সাহস দেখান জিলফি সিগারডসন।
 
কিন্তু ১০ মিনিট পরে আবারো জ্বলে উঠে জিসাস। দলকে ড্র থেকে রক্ষা করে জয় নিশ্চিত করেন অতিরিক্ত সময়ে। েএবারো ডেভিড সিলভার পাস থেকে গোলমুখ খুজে পান এই স্ট্রাইকার।
 
কিছুক্ষণ পরই ব্যবধান আরো বড় করার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি।
 
ইত্তেফাক/এমএইচ