জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০
 
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোক বিবৃতিতে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
 
বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
ইত্তেফাক/আরএ