মিমির ডাকে হাজির হলেন গিয়াস উদ্দিন সেলিম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৮
 
জনপ্রিয় অভিনেত্রী, নাট্যনির্মাতা আফসানা মিমির উদ্যোগে ২০১৫ সালে যাত্রা হয় ‘বাংলাদেশ ফিল্ম অ্যা-টেলিভিশন একাডেমি’র। সিনেমা, টেলিভিশনের সৃজনশীল কাজকে যারা ভালোবাসেন ও পেশা হিসেবে নিতে চান তাদের শিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এই একাডেমির লক্ষ্য।
 
একাডেমির ‘অ্যাক্টিং ডিপার্টম্যান্ট’ কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ফাইনাল পারফরম্যান্স অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে অনুশীলন পর্ব।
 
এই পর্বে অভিনয় সম্পর্কে বিষদ ব্যাখা দিতে আফসানা মিমির নিমন্ত্রণে ৪ ফেব্রুয়ারি বিকেলে একাডেমিতে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।
 
 
অভিনয় সম্পর্কে বিষদ তথ্য তুলে ধরে সেলিম বলেন, অভিনয় হচ্ছে এমন শিল্পী, আপনি যা নন তা করে দেখানো। সহজ ভাষায় ভান করা। যার পর্যবেক্ষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস যতো বেশি, তার অভিনয় ততো ভালো। একজন অভিনয়শিল্পীর সবসময়ই বেশি বেশি গল্প উপন্যাস পড়তে হয়। আমি মনেকরি চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয় করার ক্ষেত্রে একজন অভিনয়শিল্পীর সময়জ্ঞান এবং  সহশিল্পীর সঙ্গে তার সু-সম্পর্ক রাখা উচিত।
 
আফসানা মিমি জানান এর আগে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত হয়েছিলেন বরেণ্য অভিনতো ও নির্মাতা আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, অমিতাভ রেজা প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর