স্বামীর দেয়া ডিভোর্স লেটার হাতে নিয়ে ঢাকা গ্রাজুয়েশন করতে আসে হেনা। কলেজ শেষ করে বাকি সময়টা টিউশন করে। পত্রিকায় সুন্দরীদের প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করে সঙ্গে সঙ্গে।
সেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী হয় হেনা, তারপর নাটক, বিজ্ঞাপন এবং ইদানীং সিনেমাওয়ালা নাটকের একটি দৃশ্যচলচ্চিত্রে অভিনয় করে কয়েক বছরের মধ্যে সে আলোচিত নায়িকা হয়ে ওঠে সে। নিজেই নিজের নাম রাখে হীরা। এই হীরা রুপি হেনাকে নিয়ে এগিয়ে চলেছে নাটকের গল্প।
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটি নির্মাণ করা হয়েছে। এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সিনেমাওয়ালা’। নাটকটি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
