লাইভে আসছেন নুসরাত ফারিয়া

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১
 
সেলিব্রেটি টক-শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় উপস্থাপক। এতে সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে।
 
এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাাপে এবারের পর্বের অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সরাসরি ভক্তদের সকল প্রশ্নে উত্তর দিবেন এই নায়িকা। বর্তমান চলচ্চিত্রের কাজ, পরিকল্পনা নিয়েও লাইভে কথা বলবেন তিনি। 
 
পলাশ মাহবুবের প্রযোজনায় ও পারিহা লিমার উপস্থাপনায় আলাপ সরাসরি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের পর্দায় আগামী বুধবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/এমএআর