ছবিতে যাকে দেখা যাচ্ছে, এই নারী অন্ধকার জগতের আতঙ্ক দাউদ ইব্রাহিমের বোন, নাম হাসিনা। তবে তা বাস্তবে না, রুপালী পর্দায়।
হ্যাঁ, শ্রদ্ধা কাপুর অভিনয় করেছেন এই হাসিনা চরিত্রে। সম্প্রতি ‘হাসিনা’র ফার্স্ট লুক প্রকাশে করেছেন টুইটারে। এই ছবিতে দাউদের বোনের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এতদিন শ্রদ্ধাকে রোমান্টিক নায়িকা হিসেবে দেখা গেছে। তবে এবার নিজেকে পাল্টে ফেলছেন তিনি।
‘হাসিনা’য় তাঁর চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। তিনি রয়েছেন দাউদের বোনের ভূমিকায়। তাঁর স্বামী ইসমাইল পার্কার ১৯৯১-তে অরুণ গাউলির দলের হাতে খুন হওয়ার পর অন্ধকার জগতে হাতেখড়ি হয় দাউদের এই বোনের।
শ্রদ্ধা বলেন, প্রথমে অফারটা পেয়ে ভেবেছিলাম, এটা কি আমার করা উচিত? ছবিতে ১৫-৪৫ বছর বয়স পর্যন্ত আমাকে দেখানো হবে। ফলে অনেক লুক চেঞ্জ রয়েছে। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করছি যাতে অনেক শেডস রয়েছে। সব মিলিয়ে খুবই উত্তেজিত।
ইত্তেফাক/এমএআর
