হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইলের হামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭
গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে সোমবার হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট চালিত গ্রেনেড হামলার জবাবে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত রকেটটি ইসরাইলের সীমান্ত এলাকায় আঘাত হানে।
 
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের দিকে একটি রকেট ছোঁড়া হয় বলে জানা গেছে। ফাঁকা এলাকায় রকেটটি আঘাত করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
 
বিবৃতিতে আরো বলা হয়, ‘জবাবে ইসরাইলি ট্যাংক থেকে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।’
 
এদিকে হামাসের এক নিরাপত্তা সূত্র জানায়, গাজা ভূখণ্ডের ইসলামপন্থিদের শাসিত এলাকার দুইটি চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ