অবৈধ দখলে থাকা রাজধানীর খাল ও জলাশয় পুনরুদ্ধারে বিশেষ অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসন এ অভিযানে সহায়তা করছে। খালের উপর অন্যান্য অবৈধ স্থাপনার পাশাপাশি অবৈধভাবে বরাদ্দ দেয়া জেলা পরিষদের ৭২টি দোকানও উচ্ছেদ করা হয়।
আজ সোমবার রাজধানীর পূর্বাঞ্চলে নন্দীপাড়া-ত্রিমোহনী খাল উদ্ধার অভিযানে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, যতক্ষণ পর্যন্ত খাল পূর্বের অবস্থায় ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযান চলবে।
তিনি বলেন, অবৈধ স্থাপনার মালিক কোন দলের বা কোথাকার ক্ষমতাবান লোক, তা আমরা দেখব না। খালকে দখলমুক্ত করাই আমাদের প্রতিজ্ঞা। নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান চলবে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত।
ইত্তেফাক/এমআই
