বিএনপির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক মঙ্গলবার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৫
স্থায়ী কমিটির সঙ্গে সোমবার রাতে বৈঠকের পর মঙ্গলবার দলীয় ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 
 
জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে নিজ দলের সর্বশেষ সাংগঠনিক অবস্থান এবং আগামী নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।
 
ইত্তেফাক/এমআই