২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনের আগে নিষিদ্ধ হন শারাপোভা। নিষিদ্ধ হয়েছিলেন দুই বছর। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞা কমে দাঁড়ায় ১৫ মাস। সেই হিসাবে এ বছরের এপ্রিলেই পেশাদার টেনিসে ফিরতে পারবেন মারিয়া শারাপোভা।
আগামী ২৬ এপ্রিল শারাপোভার নিষেধাজ্ঞা উঠে যাবে। ৩০তম জন্মদিনের সাতদিন পরই তিনি মুক্তি পাচ্ছেন। শারাপোভা জানান, ‘আমি যদি আমার জন্মদিনের উপহার চাইতাম, তবে সেটা হতো আমার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া। জন্মের মাসেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে এর থেকে বড় উপহার আর কি হতে পারে। এখন কোর্টে ফেরাটাই হবে আমার জন্য সেরা উপহার।’
টেনিস থেকে দূরে থাকায় অবসর সময়ে ২৯ বছর বয়সী শারাপোভা সময় কাটিয়েছেন বক্সিং খেলে।
গত ২৬ জানুয়ারি থেকে নির্বাসিত শারাপোভা। ডোপিংয়ের কারণে নির্বাসিত হতে হয়েছিল বিশ্বের সেরা এই নারী টেনিস তারকাকে। শাস্তি কমলেও নারীদের সিঙ্গেলস র্যাংকিং থেকে উঠিয়ে নেওয়া হয় তার নাম। গত অক্টোবরে তার নির্বাসনের সময় কমানো হয়। কারণ কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস সরাসরি দায়ী করতে পারেনি শারাপোভাকে।
ইত্তেফাক/এমএইচ
