সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামিকাল ৮ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪৫ টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে। 
 
মামলার নথি সূত্রে জানা গেছে, এই মামলায় ছয় আসামি বর্তমানে জেল হাজতে আটক আছেন। আসামিরা হলেন- সাগর-রুনি যে বাড়িতে থাকতেন ওই বাড়ির নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন ও আবু সাঈদ। অপরদিকে মামলার আসামি তানভীর রহমান ও ওই বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেফতারকৃত আসামিদেরকে একাধিকবার রিমান্ডে নেয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 
 
ইত্তেফাক/এমআই