আব্দুল আলিমকে উত্সর্গ করে ‘জমিন’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৩
 
সমাজের বিত্তবান এবং ক্ষমতাবান হিসেবে পরিচিত মুরাদ খান। মৃত্যুর আগ মুহূর্তে তার চোখে ভেসে তার ক্ষমতাবান হয়ে উঠার পেছনের সব গল্প। এমনই এক গল্পকে কেন্দ্র করে আব্দুল আলিমের ‘পরের জায়গা পরের জমিন’ গানটিকে ‘জমিন’ নামে নতুনরূপে ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশ করলো এম রেকর্ডস।
 
গানের সুর এবং কথা অপরিবর্তিত রেখে নতুনভাবে সঙ্গিতায়োজন করেন ইমন চৌধুরী আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রাফাত খান। গানটির নতুনভাবে প্রকাশ প্রসঙ্গে রাফাত খান বলেন, ‘ছোটবেলায় বাবার হাতে সঙ্গীতের হাতে খড়ি আমার। আব্দুল আলিমের এই গানটি আমার নিজের বেশ পছন্দের গান। সে ভাবনা থেকে গানটিকে নতুনভাবে গাওয়া। কিন্তু আমরা এম রেকর্ডস গানটির কথা এবং সুর কোথাও হাত দেয় নি। গানটি নিয়ে বেশ ভালই সাড়া পাচ্ছি। গানটি শুনলে শ্রোতারা ইনস্ট্রুমেন্টাল দিক থেকে নতুন কিছু পাবে এটুকু বলতে পারি’।
 
এ উপলক্ষ্যে ৪ বছর আগে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল রাফাত খানের একক অ্যালবাম ‘নীল জোছনা’। সামনের দিকে একক অডিও গান কিংবা মিউজিক ভিডিও দিয়ে গানকে সঙ্গী করে থাকতে চান তিনি। 
 
ইত্তেফাক/এমএআর