‘ছোটপর্দা থেকে বড়পর্দায় প্রতিষ্ঠিত হওয়াটা সহজ নয়’: নাঈম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৩
 
সামনে ভালোবাসা দিবস নিয়ে এরিমধ্যে নাটকের প্রস্তুতি শেষ হয়েছে। এবার ৪-৫টি নাটকে অভিনয় করেছেন অভিনেতা নাঈম। সারাবছর নাটক নিয়ে ব্যস্ত থাকলেও বিশেষ দিবসগুলোতে খুব বেশি নাটকের নিজেকে ব্যস্ত রাখেন না নাঈম। সেই ধারাবাহিকতা ছিল এবারো। 
 
ভালোবাসা দিবসে প্রতিবছরই রেকর্ড সংখ্যক নাটক নির্মিত হয়। পাশাপাশি নাটকগুলো গল্প ও উপস্থাপনার নিয়ে নানা প্রশ্ন থেকে যায়। 
 
নাঈম এ প্রসঙ্গে বলেন, ‘আসলে প্রতিবছরই প্রায় নতুন অনেকে ভালোবাসা দিবসে নাটক নির্মাণ করেন। তারা চেষ্টা করেন গল্পে ভিন্নতা আনতে। তবে এর মাঝেও যাদের কাজ খুব বেশি ভালো হয়। সেগুলোই দর্শক মনে রাখে।’
 
ছোটপর্দায় অনেকদিন ধরে কাজ করলেও বড়পর্দার নিয়ে কোনো খবরে অনেকদিন নেই নাঈম। নতুন বছরে যখন অনেকেই ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন তখন নাঈমের পরিকল্পনায় কি বড়পর্দা নিয়ে কোনো ভাবনা আছে কি-না? এ
 
মন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চলচ্চিত্র করতে হলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে থাকতে হয়। আমি পুরোপুরি ছোটপর্দার। ছোটপর্দা থেকে বড়পর্দায় প্রতিষ্ঠিত হওয়াটা সহজ নয়। হ্যাঁ উদাহরণ হিসেবে এক-দু’জন আছেন। তবে সেটি অনেক পরিশ্রমের বিষয়।’
 
ইত্তেফাক/এমএআর