রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৯
 
রাজধানীর টিকাটুলিতে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে বাংলাদেশ ব্যাংকের এক উপ-পরিচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
 
নিহতের নাম গোলাম হোসেন (৪৫) । তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে টিকাটুলিতে ইত্তেফাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন জানান, সকাল আটটার দিকে যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী একটি যাত্রীবাহী মিনিবাস ইত্তেফাক মোড় অতিক্রম করার সময় রোড ডিভাইডারে ধাক্কা লেগে মিনিবাসটি উল্টে যায়। এতে ঘটনা স্থলে গোলাম হোসেন নিহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস