বিটিভি প্রতিনিধি দলের ভিয়েতনাম টিভি পরিদর্শন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৭
 
বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) প্রতিনিধি দল ভিয়েতনাম টেলিভিশন(ভিটিভি) পরিদর্শন করেছে। গতকাল সোমবার সকালে বিটিভির ১০ সদস্যের প্রতিনিধি দল ভিটিভির কার্যালয়ে পরিদর্শনকালে নিজেদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।
 
ভিয়েতনাম টেলিভিশনের কর্মকর্তা ও কলাকুশলীরা এসময় তাদের নির্মিত কিছু অনুষ্ঠান প্রদর্শন করেন। পরে বিটিভির কর্মকর্তারা বিটিভির স্টুডিও ঘুরে তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।
 
বিটিভির প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠান শাখার নির্বাহী প্রযোজক(চ.দা.) মনিরুল হাসান, সিনিয়র ক্যামেরাম্যান পান্থ রেজা ও ক্যামেরাম্যান আশীষ শীল উপস্থিত ছিলেন।জাইকার প্রতিনিধি দলও এসময় উপস্থিত ছিলেন।
IMG0
ভিয়েতনাম টেলিভিশন কার্যালয়ের সামনে লেখক
 
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের  ১০ সদস্যের প্রতিনিধি দল ‘এইচডিটিভি’ শীর্ষক প্রজেক্টের অংশ হিসেবে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠান নির্মাণের কৌশল প্রশিক্ষণ গ্রহণ করবে। তাছাড়া হ্যানয় শহরের বিভিন্ন দিক নিয়েও তারা অনুষ্ঠান নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। 
 
এই প্রজেক্টের সার্বিক দায়িত্বে আছেন( প্রজেক্ট ডিরেক্টর) বিটিভির প্রোগ্রাম ম্যানেজার( চ.দা.) মাহফুজা আক্তার।
 
ইত্তেফাক/এমএআর