একটি পরিবারে কখনো হাসি, কখনো কান্না। আবার কখনো বা অভাব-অনটন কিংবা প্রাচুর্যে ভরে ওঠে। সে জীবন থেমে থাকার নয়। এরকমই একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করেই ধারাবাহিকটি নির্মিত। নাটকটির নাম ‘আয়নাঘর’।
নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘আয়নাঘর’।
নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, আল মনসুর, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম ও সাব্বির তপনসহ অনেকে।
ইত্তেফাক/এমএআর
