এসএসসি পরীক্ষা দিতে যাওয়া হল না শিহাবুল ইসলামের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৭
 
আজ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে যাওয়ার পথে রাজধানীর মহাখালীর আমতলীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শিহাবুল ইসলাম (১৫)। ঘটনার সময় শিহাব বাসের জানালা দিয়ে মাথা বাহিরে বের করে। এ সময় রাস্তার একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 
নিহত শিহাবুল বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
 
বনানী থানার ওসি ফরমান আলী জানান, বিনিময় পরিবহনের এই বাসটি মহাখালী ফ্লাইওভারের নিচে আমতলীতে সকাল ৯টা দিকে এই দুর্ঘটনার শিকার হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
 
জানা গেছে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে আসছিলেন তিনি।
 
ইত্তেফাক/আরএ