বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ফকির শাহাবুদ্দিন। অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায়।
ফকির শাহাবুদ্দিন তাঁর জনপ্রিয় গানগুলো শোনাবেন। তার কণ্ঠে শোনা যাবে হাছন রাজার আগুন জ্বালাইয়া, লালন ফকিরের শুনলে কথা ভালো লাগে, দুরবিন শাহ’র তুই যদি হইতি, শাহ আব্দুল করিমের মন মজালে ওরে বাওলা গানসহ আরো অনেক গান।
দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
ইত্তেফাক/এমএআর
