তাড়াশে বাল্য বিয়ে বন্ধে ভিন্ন উদ্যোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১১
 
'শিশু বিয়ে বন্ধ করি-সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি' স্লোগান নিয়ে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের তাড়াশের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ক্লাস রুটিন বিতরণ করা হয়েছে।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধাইনগর ইউপি চেয়ারম্যান মো. আবু হাসান মির্জা। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংগঠন ডিডিপির বাস্তবায়নে ছায়াপরী প্রকল্পের আওতায় ৮ম, ৯ম এবং দশম শ্রেণির ৪ শতাধিক শিক্ষার্থী ক্লাস রুটিন হাতে নিয়ে বাল্য বিয়ে না করার অঙ্গিকার করে।
 
এখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক অর্জুন কুমার, প্রোগ্রাম অফিসার মো.আল আসাদ, ফিল্ড অফিসার সুবল কুমার প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস