নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। পত্নীতলা পাকা রাস্তার নকুচা মোড়ে বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক কাজল (৩৫) পলিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ঘটনায় নিহতের ছেলে আল-আমিন(৭) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সকালে সাপাহার থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস দ্রুতগতিতে গন্তব্যের দিকে রওনা হয়। পত্নীতলা উপজেলার নকুচা মোড়ে মোটরসাইকেল চালক কাজল ও তার পুত্র আল-আমিন প্রধান সড়কে উঠতে গিয়ে ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কাজল ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী শিশুপুত্র আল-আমিন গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত স্কুল শিক্ষক কাজল পত্নীতলার কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএন
