বনানীতে পোশাককর্মীদের সতর্ক পথ চলায় পুলিশের নির্দেশনা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৭
পোশাক কর্মীদের সতর্কতার সঙ্গে পথ চলার অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। এ উপলক্ষে মঙ্গলবার বনানী চেয়ারম্যানবাড়ীর অ্যাপারেল ইন্ডাস্ট্রিজে দায়িত্বপালনকারী সাত হাজার পোশাক কর্মীদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় পোশাক কর্মীদের ফুটপাত ব্যবহার, ফুটওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ হতে চকলেট এবং ট্রাফিক সচেতনতামূলক বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। 
 
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায় বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ইতোমধ্যে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক শ্রমিকদের নিয়েও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছি। তারই ধারাবাহিকতায় পোশাক কর্মীদের এ নিয়ে এ সচেতনতা প্রোগ্রাম।  তিনি বলেন, পর্যায়ক্রমে বনানী, মহাখালীসহ আশাপাশ এলাকার পোশাক কারখানায় এ ধরনের সচেতনতামূলক আয়োজনা করা হবে। এতে করে পোশাক কর্মীদের মধ্যে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে একটা ধারণা পাবে। যাতে পথ চলতে গিয়ে তারা যেন দুর্ঘটনার শিকার না হন। 
 
ইত্তেফাক/এমআই