মতলবে চাচা-ভাতিজার দ্বন্দ্বে ওরসে ১৪৪ ধারা জারী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি ইউনিয়নের নেদায়ে ইসলামের ওরসের ওপর ১৪৪ ধারা জারী করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম ১৪৪ ধারা জারির কাগজে স্বাক্ষর করেন।

আগামী ৮,৯,১০ ফেব্রুয়ারী  নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গণ, দরবার শরীফ ও তার সংলগ্ন এলাকায় এ আদেশ  জারি থাকবে। গতকাল রাত ৯টা ৩০মিনিটের দিকে ওরস এলাকার ১৪৪ধারা জারীর বিষয়ে মাইকিং করা হয়। আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি  ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ) এর ৫৩ তম ও আল্লামা শায়ক সায়্যিদ ড. মানজুর আহমদ আল আহমাদী  উয়েসী  রিফায়ী  (রাঃ) এর ৫ম তম নেদায়ে ইসলাম ওরস শরীফ অনুষ্ঠিত হবে হবার কথা ছিল।

 ওরসকে কেন্দ্র করে ভাতিজা ড. মানজুর আহমদ আল আহমাদী  উয়েসী  রিফায়ী  (রাঃ) ছেলে শায়ক মাসউদ আহমদ ও তার চাচা  শায়খ মোস্তাক আহমদের মধ্যে দ্বন্দ্ব চলছে। আল্লামা শায়খ সায়্যিদ ড. মানজুর আহমদ আল আহমাদী  উয়েসী  রিফায়ী  (রাঃ) মৃত্যু বরন করা পর থেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্বীকৃতি পাওয়াকে কেন্দ্র করে ও এবছরে ওরস পরিচালনা নিয়ে দ্বন্দ্ব  সৃষ্টি হয়। উল্লেখ্য, ইতিপূর্বে ঈদের জামায়াতকে কেন্দ্র করে চাচা- ভাতিজার ভক্তদের  মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৩০জন আহত হবার ঘটনা ঘটে।
 
এসবের প্রেক্ষিতে আগামী ৮,৯ ও ১০ফেব্রুয়ারীর ওরসকে কেন্দ্র করে চাচা শায়খ মোশতাক আহমদ আমেরিকা থেকে ফরাজীকান্দিতে নেদায়ে ইসলামের ওরসস্থলে আসেন। এসবের প্রেক্ষিতে  গতকাল উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদের  সভাপতিত্বে উভয়ের সমঝোতার  মাধ্যমেওরস পালনের জন্য চাচা-ভাতিজাকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়।  

সভায় চাচা-ভাতিজার ভক্তবৃন্দের উপস্থিতে ওরস অনুষ্ঠানের কথা বলা হয়। কিন্তু কোন ধরনের সমঝোতা না হয়ে বরং আবারো সংঘর্ষের শঙ্কা দেখা দেয়। ফলে সভায় উপস্থিত নেদায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী শমসের আলী, মেজর জেনারেল(অবঃ) এহতেশাম হায়দার , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশসহ উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, সমঝোতা না হওয়ায় উভয় পক্ষের ভক্তদের মাঝে ওরস চলাকালীন সময় বড় ধরনের দাঙ্গা হাঙ্গামাসহ আইন শৃঙ্খলার বড় ধরনের অবনতির সম্ভাবনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গণ, দরবার শরীফ ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।

ইত্তেফাক/এসএসএ