দাঁত নিয়ে যন্ত্রণায় ক্যাটরিনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৭
 
বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ এবার দাঁত নিয়ে আলোচনায়। বর্তমানে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’ ছবির কাজে ব্যস্ত আছেন ক্যাটরিনা। তবে সুস্থ নন, সপ্তাহখানেক ধরে আক্কেল দাঁত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন নায়িকা।
 
ক্যাটরিনার আক্কেল দাঁতে সংক্রমণ হয়েছে। আর সেটা এতটাই মারাত্মক যে অস্ত্রোপচার করাতে হবে নায়িকাকে। গত বৃহস্পতিবার অভিনেত্রী হাসপাতালে অস্ত্রোপচার করাতে যান ক্যাটরিনা। তার দাঁতের অবস্থা খুবই খারাপ বলে জানান চিকিৎসকেরা।
 
সংক্রমণ কমে যাওয়ার পর এ সপ্তাহের মধ্যে কোনও একদিন অস্ত্রোপচার করার কথা জানানো হয়েছে। তবে এই যন্ত্রণা নিয়েও নিজের কথা দেয়া আছে বলে সব অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনা।
 
ইত্তেফাক/এমএআর