অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া আট বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন—বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি আমীর হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভিস্মদেব চক্রবর্তী, বিচারপতি ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।
তবে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ফরিদ আহমেদ শিবলীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেয়নি সরকার। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাদেরকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।
ইত্তেফাক/এএম।
