যমজ কন্যা দত্তক নেয়ার অনুমতি পেলেন ম্যাডোনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৮
 
পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবার দুটি সন্তান দত্তক নিয়েছেন। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার মালাওয়ি অঞ্চলের দুটি যমজ কন্যাকে দত্তক নেয়ার জন্য অনুমতি চেয়েছেন ম্যাডোনা। এ খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ।
 
দক্ষিণ আফ্রিকার আদালত শিশু দুজনকে দত্তক নিতে ম্যাডোনাকে অনুমতি দিয়েছে বলেও খবরে প্রকাশিত হয়েছে। আদালত যখন অনুমতির রায় দিচ্ছিলেন, তখন ম্যাডোনা তার আইনজীবীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।
 
তবে এবার প্রথম নয়, এর আগেও ম্যাডোনা দুটি শিশু দত্তক নেন। ২০০৬ সালে ডেভিড এবং ২০০৯ সালে মার্সি নামের দুটি সন্তানের দায়িত্ব নেন বিখ্যাত এই গায়িকা। এই দুটি শিশুকেও আফ্রিকা থেকে দত্তক নিয়েছিলেন ম্যাডোনা।
 
প্রায় দুই সপ্তাহ আগে দাতব্য কাজে দক্ষিণ আফ্রিকার মালাওয়ি অঞ্চলে যান ম্যাডোনা। তখন থেকে শোনা যাচ্ছিল সন্তান দত্তক নিতে যাচ্ছেন তিনি। 
 
ইত্তেফাক/এমএআর