প্রকাশিত হয়েছে ‘জুড়ওয়া টু’ ছবির ফার্স্টলুক। ফার্স্টলুক হিসেবে দুটি ছবি শেয়ার করা হয়েছে। সালমান অভিনীত সুপারহিট ‘জুড়ওয়া’ ছবির সিকুয়্যাল নিয়ে আসছেন বরুণ ধাওয়ান।
এই ছবি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। বরুণ নিজে টুইটারে তাঁর আগামী ছবির পোস্টার টুইট করলেন। পোস্টারে দেখা যাচ্ছে বরুণের দু’টি ‘লুক’।
‘জুড়ওয়া টু’তে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। যে চরিত্র দু’টির নাম ‘রাজা’ এবং ‘প্রেম’।
এমনই ইঙ্গিত মিলেছে বরুণের পোস্টের নীচে থাকা ক্যাপশন থেকে। নায়িকা হিসেবে থাকছেন জ্যাকুলিন ফার্নােন্দজ ও তাপসী পান্নু। এ ছাড়া ছবিতে বিশেষ উপস্থিতি হবেন ‘জুড়ওয়া’ ছবির নায়ক সালমান খান ও করিশ্মা কাপূর।
ছবি মুক্তি পাবে আগামী ২৯ সেপ্টেম্বর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/এমএআর
