কুষ্টিয়ার মিরপুরে বাবা সজনে ডাটা পাড়ার সময় সান শেড ধ্বসে পড়ে মুস্তাকিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে মিরপুর পৌরসভার কুরিপোল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ এক পাঙ্গাসের দাম ১৯ হাজার টাকা
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে মুন্জিল শেখ বাড়ির গেটের সান সেডের ওপর উঠে সজনে ডাটা পাড়ছিলেন। এ সময় হঠাৎই সান শেড ধ্বসে শিশু মুস্তাকিনের ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
