আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে গেলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বুধবার পাকিস্তান মহিলা দলের কাছে ৬৭ রানে হেরেছে তারা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসের কল্যাণে ২২৭ রানের সংগ্রহ করে তারা। এজন্য সবক’টি উইকেট হারাতে হয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩টি উইকেট নেন।
জবাবে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে উইকেটরক্ষক নিগার সুলতানা সর্বোচ্চ ৪১, সানজিদা ইসলাম ৩৪ ও ফারজানা হক ১৭ রান করেন।
মঙ্গলবার বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। আগামী ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে তারা।
ইত্তেফাক/মাহাদী
