বাংলাদেশির নাটকে নেদারল্যান্ডসের অভিনেতা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৩
বাংলাদেশি নাট্য নির্মাতা জয়ন্ত রোজারিওর নাটকে অভিনয় করলেন নেদারল্যান্ডসের নাগরিক ডিক টিলেমা। তিনি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি টেলিভিশন নাটকে অভিনয় করলেন। 
 
নিজ দেশে টিলেমা ডাচ থিয়েটারের সঙ্গে যুক্ত। কিন্তু জয়ন্ত রোজারিওর আমন্ত্রণে প্রথমবারের মতো ‘পরিচয়’ নাটকে অভিনয় করলেন। নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।
 
বিষয়টি নিয়ে নির্মাতা জয়ন্ত রোজারিও জানান, বাস্তব অথচ আড়ালে চলে যাওয়া নিত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই নাটক
 
তিনি বলেন, এই নাটকে প্রথমবারের মতো বিদেশি নাগরিক অভিনয় করলেন। এটা আমার পরিচালনা ক্যারিয়ারের অন্যতম ঘটনা। আর সে আমার বন্ধু মানুষ। 
 
শিক্ষণীয় এই নাটকটি সবার হৃদয় স্পর্শ করবে। তাই সবাইকে এটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা রোজারিও। 
 
আপেল মাহমুদের রচনায় এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিক টিলেমা। এছাড়া অভিনয় করেছেন তামিম মৃধা, সানজিদা তন্বী, আল মামুন, রিয়েন আহমেদ, ফয়সাল জামান নিয়ন।  
 
ইত্তফাক/রেজা