প্রতি বছরের মতো এবারও একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মেহেরুন নেছা রুমার একটি গল্পগ্রন্থ। নাম-জীবনের গল্প। ২০টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে বইটি। পরিবার, সমাজ, দেশ ও মানুষের জীবনের ছোট ছোট কথা, ব্যথা-বেদনা, প্রেম- বিরহ, সুখ-দু:খ, কষ্ট-সংগ্রাম, সম্পর্কের নানা টানাপোড়েন ইত্যাদি বিষয় সম্বলিত এই গ্রন্থখানি। আছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর উপন্যাসের চরিত্র অবলম্বনে গল্প।
একই সঙ্গে রয়েছে একজন তরুণ মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের কথা। এতে আছে ঢাকা শহরে বসবাসরত কর্মজীবি ব্যাচেলরদের, নারী শিক্ষার্থীদের জীবনযাপন নিয়ে কথা, পরিবার, সম্পর্ক, বিয়ে বহির্ভূত সম্পর্ক, সম-অসম প্রেম, পাস্পরিক দ্বন্দ্ব, কুসংস্কার, ধর্মীয় গোড়ামী, অশিক্ষার প্রতিফল, শ্রেণিগত বৈষম্য নিয়ে গল্প।
বইটি প্রকাশ করেছে ‘অক্ষর’ প্রকাশনী। পাওয়া যাচ্ছে ৫৬৯, ৫৭০, ৫৭১, ৫৭২ নম্বর স্টলে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২০০ টাকা।
লেখকের অন্যান্য বই- যে জীবন হয়নি যাপন (গল্পগ্রন্থ), সম্পর্ক (৩টি প্রায় উপন্যাস নিয়ে একটি গ্রন্থ), ওইখানে যেওনাকো তুমি (নারীচরিত উপন্যাস), অভিলাষী জোছনা (উপন্যাস), অপরাহ্ণ প্রেম( উপন্যাস), নারী-উৎস থেকে নিরন্তর (গবেষণাধর্মী ফিচার সংকলন)।
ইত্তেফাক/কাউছার
