মাজার রং করছেন নায়ক সাইমন!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১১
 
জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। গত কয়েকদিন ধরে মানিকগঞ্জের মাজারে অবস্থান করছেন তিনি। মাজারে আশা ভক্তদের মাঝে তবারক বিতরণসহ বিভিন্ন কাজে অংশ নেন তিনি। তিনি মাজারের সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন। এমনকি মাজারও রং করছেন।
 
সত্যি ঘটনা না হলেও আসছে ‘জান্নাত’ সিনেমার জন্য এ কাজে দেখা গেল তাকে। গত ৩১ জানুয়ারি থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’র শুটিং চলছে। সিনেমাটির শুটিংয়ের প্রয়োজনেই চিত্রনায়ক সাইমনকে এসব করতে হয়েছে। 
 
সাইমন বলেন, ‘জান্নাত’ সিনেমাটির গল্প ও দৃশ্যায়ন দারুণ হচ্ছে। এখানকার একটি মাজারে এ সিনেমার শুটিং করছি। মাজারের একজন খাদেমের বাড়িতে আমি থাকি। সবসময় মাজারেই আমার সময় কাটে। এমন দৃশ্যের শুটিং করছি।
IMG0
এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সিনেমার গান লিখছেন সুদীপ কুমার দীপ।
 
ইত্তেফাক/আনিসুর সুমন