বিপাশার ভূত প্রেম কেটে গেছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৯
 
তিন বছর আগের ঘটনা, বেশ জোর গলায় বিপাশা বলেছিলেম আমি ভূতের প্রেমে পড়েছি’, এরপর রাজ, রাজ-থ্রিডি, আত্মা, অ্যালোনে বরাবরই ভূত চরিত্র নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে সেই প্রেম এখন কেটে গেছে।
 
এখন থেকে আর তাকে এ ধরণের চরিত্রে দেখা যাবে না তাকে, এমন ঘোষণা দিলেন এই হরর গার্ল।  বিপাশা বলেন, ভৌতিক সিনেমা থেকে সরে এসেছি এবং এ ধরনের সিনেমায় আর অভিনয় করব না। আমি এই ঘরানার সিনেমায় আর কাজ করব না। ভৌতিক ঘরানার সিনেমা বাদে আমি সব ধরনের সিনেমা করব। আমি সবাইকেই বিষয়টি পরিষ্কার করেছি।
 
‘কই লট কে আয়া হ্যায়’ হরর সিরিজে তার অভিনয়ের কথা শোনা যায়। তবে গুঞ্জন মিথ্যা জানিয়ে এ অভিনেত্রী জানান, আপাতত তার সব চিন্তা সিনেমা কেন্দ্রীক।
 
‌‘এ ধরনের চরিত্রে অভিনয়ের কোনো প্রশ্নই আসে না। সিনেমাকে আমি বেশি অগ্রাধিকার দিচ্ছি।’ বলেও জানান বিপাশা। বলিউড লাইফ। 
 
ইত্তেফাক/আনিসুর সুমন