স্বস্তিতেই ব্যাট চালাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ওভারে মাত্র ২ রানে উইকেট পড়লেও এরপর থেকে এখন পর্যন্ত রানের চাকা তরতর করে টেনে নিয়ে যাচ্ছেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়। অন্যদিকে উইকেটের সাক্ষাৎ পাচ্ছেন না বাংলাদেশি বোলাররা।
শেষখবর হলো, প্রথম দিনে দ্বিতীয় সেশনে ভারত ব্যাট করছে। ৪৭ ওভার চলছে, এক উইকেটে রান সংগ্রহ হয়েছে ১৫৬।
৭৫ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজারা। তার সঙ্গে সমানতালে রান করছেন মুরালি বিজয়, তার সংগ্রহ ৭৯। প্রথম উইকেটে রাহুল আউট হয়েছিলেন ২ রানে।
প্রথম ওভারের চার বলে মাথায় লোকেশ রাহুলকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দেন তাসকিন। পরপর তাসকিনের সঙ্গে বল হাতে দেখা গেছে কামরুল, সৌম্য, মেহেদি ও সাকিবকে।
IMG0
এরআগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় ম্যাচ।
বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব অাল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
অন্যদিকে ভারতীয় দলে রয়েছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয়, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে ও উমেশ যাদব।
ইত্তেফাক/ আনিসুর সুমন
