প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শাহনাজ শান্তা।শফিক তুহিনের কথা ও সুরে প্রথমবারের মতো গাইলেন 'চলে যাবে বলেই।' রোমান্টিক এই গানটি প্রকাশিত হবে আসছে ভালোবাসা দিবসে। গানের সঙ্গীত আয়োজন করেছেন জেকে মজলিশ।
ভালোবাসা দিবসে শুধু গান নয় গানের মিউজিক ভিডিও প্রকাশিত হবে। ইতোমধ্যে মিউজিক ভিডিওর নির্মাণ সম্পন্ন হয়েছে।
মিউজিক ভিডিওতে শিল্পী শাহনাজ শান্তা নিজে ও নুরুল ইসলাম মডেল হয়েছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে সম্পাদনার টেবিলে যায়। সবকিছু শেষে এখন অবমুক্তির অপেক্ষায়। ভিডিও নির্দেশনা দিয়েছেন বর্ণ চক্রবর্ত্তী।
এ বিষয়ে শাহনাজ শান্তা জানান, শফিক তুহিন ভাইয়ের কথা সবসময়ই সুন্দর। 'চলে যাবে বলেই' গানের কথাগুলোও মন ছুঁইয়ে যাওয়ার মতো। আমার সর্বোচ্চটুকু দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এখন শ্রোতারা গান ও মিউজিক ভিডিওটি ইতিবাচকভাবে নিলেই আমার কষ্ট স্বার্থক হবে।
ইত্তেফাক/রেজা
