রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনির অগ্নিকাণ্ডে মানিক নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ৯ টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান বলেন, ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইত্তেফাক/কাউছার
