টাঙ্গাইলের সখীপুরে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৭ মার্চ) উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা শুক্রবার রাতে বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে শিশুটি প্রতিবেশী দুলাল হোসেনের বাড়িতে খেলতে যায়। এ সময় ওই বাড়িতে কেউ ছিলনা। এমন সুযোগে দুলাল হোসেন শিশুটিকে চকেলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির যৌনাঙ্গে লোহার নাট ঢুকিয়ে দেন দুলাল হোসেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুলাল পালিয়ে যান। ঘটনার পরের দিন বৃহস্পতিবার শিশুটির যৌনাঙ্গে ব্যথা অনুভব করলে তার মাকে জানায়। এরপর শিশুটিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরের দিন শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকালে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে লোহার নাটটি বের করেন। শিশুটির মা জানান, আমার মেয়ের ওপর পাশবিক নির্যাতনকারী দুলাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আরো পড়ুন: অর্থ আত্মসাৎ: ছয় প্রকৌশলীসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামী দুলাল হোসেনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
