বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। নগরীর বিদ্যুতের গ্রিডে অজ্ঞাত সমস্যার কারণে বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাগুলো সারারাত অন্ধকারে ঢেকে থাকে। শুক্রবার নগরীর বিদ্যুৎ বিতরণ কোম্পানি সিবেলগা একথা জানায়।
সিবেলগার এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা বেলগা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় ২১টা৪০মিনিটে) নগরীর উত্তরপশ্চিমাঞ্চলের স্ক্যায়েরবিক, এভেরে ও সেন্ট জোস এলাকার বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।
মুখপাত্র আরো জানান, ব্রাসেলসের পাঁচটি ৪৮ উচ্চ ভোল্টেজ স্টেশন বিদ্যুৎ কোম্পানি এলিয়া বিদ্যুৎ সরবরাহ করছে না। বাসস।
ইত্তেফাক/আরএ
