রানের পাহাড় গড়ে তুলছে ভারত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬
হায়দরাবাদ টেস্টে রানের পাহাড় গড়ে তুলছে ভারত।দ্বিতীয় দিনের চা বিরতি শেষে তৃতীয় সেশনে ১৬৩.১ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৬৬০। ক্রিজে অপরাজিত ঋদিমান সাহা ৯৮ ও রবীন্দ্র জাদেজা ৪১ রানে অপরাজিত আছেন।
 
৪ রানে জীবন পাওয়া ঋদ্ধিমান সাহা এগিয়ে নেন ভারতকে। রবিচন্দ্রন অশ্বিনের পর রবীন্দ্র জাদেজার সঙ্গেও অর্ধশত রানের জুটি গড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পঞ্চাশে যেতে সপ্তম উইকেট জুটি খেলে ৬৪ বল।
 
ঋধিমান সাহার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন বিশ্বের সেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের বিদায়ের সময় ভারতের স্কোর ৫৬৯/৬। ব্যক্তিগত মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
 
IMG0
কোহলির দ্বিশতক
 
তাইজুল ইসলামের বলে চার মেরে দ্বিশতকে পৌঁছান বিরাট কোহলি। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি সিরিজে দ্বিশতক পেলেন ভারত অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষেও এটি তার প্রথম দ্বিশতক। অবশ্য দ্বিশতক করার পর বেশিক্ষণ টেকেননি বিরাট কোহলি। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেননি ভারত অধিনায়ক। ২৪৬ বলে ২০৪ রানে কোহলির ফেরার সময় ভারতের স্কোর ৪৯৫/৫।
 
ইত্তেফাক/রেজা