বইয়ের মলাটে, বিজ্ঞাপনে রনি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩
 
আসাদুজ্জামান রনি মূলত শিক্ষকতা করেন। পাশাপাশি লেখেন কবিতা, প্রবন্ধ ও গান। জীবিকার প্রয়োজনে তার শিক্ষকতা নয়, পেশা সংশ্লিষ্ট নয় লেখালেখির কাজটাও। এই জীবন ঘনিষ্ঠ কাজগুলো করেন হৃদয়ের তাড়নায়, বোধের উস্কানিতে। দেশের প্রতি নিবিড় মমত্ববোধ আর পতাকার প্রতি অসীম দায়ের জায়গা থেকে তিনি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে এই সংস্কৃতি লালন করারা পাশাপাশি নিয়োজিত আছেন নিয়মিত নানামাত্রিক কাজেকর্মেও।
 
সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন সমাজ সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে। ঢাকার পাবলিক টয়লেটগুলোর বর্তমান অবস্থা ও নাগরিকবান্ধব সেবা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে অভিনয় করলেন রনি। তবে তিনি অভিনয় করেছেন স্বচরিত্রেই।
 
IMG0
যিনি নগরে এমন স্বাস্থ্যসম্মত ও আধুনিক ব্যবস্থা সম্বলিত পাবলিক টয়লেট দেখে মুগ্ধতা প্রকাশ করেন। ঢাকা সিটি কর্পোরেশন ও ওয়াটার এইডের উদ্যোগে অ্যানেক্স কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপন পরিচালনা করেছেন শাওন রহমান। রনি জানান, মূলত সামাজিক দায় থেকে আর নগরের মানুষ যেন যত্রতত্র  পরিবেশ নোংরা না করে, এই সেবা গ্রহণের তাগিদ অনুভব করে সে লক্ষ্যেই আমি অভিনয় করেছি।
 
জনসচেতনতামমূলক বিজ্ঞাপনটি শিগগির প্রচার হবে বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
এছাড়া এবারের বইমেলায়া বেশ ক’টি বই নিয়ে তিনি হাজির হয়েছেন পাঠকের সামনে।
 
আমার জীবন উপাখ্যান’ নামের একটি জীবনী গ্রন্থের গ্রন্থনা করেছেন তিনি। রনির কথায়, ‘বইটিতে একজন সফল মানুষের আত্মকথা।
 
তার জীবন দর্শন, জীবন যুদ্ধ ফুটে উঠেছে। যা পড়ে যে কোনো তরুন উপকৃত হবেন।’ 
 
 
ইত্তেফাক/তানভীর