মেয়ে ‘মিশা’র ছবি প্রথমবারের মতো অনলাইনে প্রকাশ করলেন বলিউড অভিনেতা শাহিদ কাপূর। মা মীরা রাজপুতের বুকে জড়িয়ে ধরে থাকা ছ’মাসের মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
ছবির ক্যাপশনে শাহিদ লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড’। শাহিদ-কন্যা মিশার ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।
এর আগে বলিউড অভিনেতা অনেকবার নিজে মেয়ের ছবি পোস্ট করেছেন। কখনও উলে ঢাকা পায়ের ছবি। কখনও বা সূর্যাস্তের আলোআঁধারিতে মেয়েকে কোলে নিয়ে। কিন্তু মেয়ের পুরো ছবি কখনও প্রকাশ্যে নিয়ে আসেননি শাহিদ।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি জাতীয় কন্যা দিবসের দিনে টুইট করে জানান, ‘মিশা আমার জীবনে সব কিছু। প্রত্যেক মেয়ে পরিবারে আশীর্বাদ।’ ২০১৫-র জুলাইতে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ।২০১৬ সালের আগস্টে মিশার জন্ম হয়। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
