বিনাকর্তনে নিরবের ‌‘গেম রিটার্নস’র সেন্সর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪০
 
আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে অভিনেতা নিরবের ‘গেম রিটার্নস’ চলচ্চিত্র। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন নিরব।
 
গত ৫ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান।
 
নিরব বলেন,  ছবিতে দর্শকদের জন্য থাকবে অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হবে ‘গেম রিটার্নস’। ছবিটি সবশ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে।
 
রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত ‘গেইম রিটানর্স’ ছবিতে নিরবের সঙ্গে দেখা যাবে তমা মির্জা ও লাবণ্য লি'কে। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর