শনিবার রাতে দলীয় বৈঠক করবেন খালেদা জিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১০
 
বিএনপির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
 
শনিবার রাত ৯টায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক অবস্থা, নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থার বিষয়ে আলোচনা হতে পারে।
 
ইত্তেফাক/এসএস