গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে অজ্ঞাত এক যুবক। শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩২-৩৫ হবে বলে এসআই আনোয়ারুল ইসলাম জানান।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক স্থানীয় প্রাণ কারখানার শ্রমিক হতে পারে। তার গলায় প্রাণ কারখানার একটি আইটি কার্ডের ফ্রেম ছিল। তার পড়নে কোন জামা কাপর ছিল না। প্রাণ কারখানার পক্ষে এক প্রশাসনিক কর্মকর্তা তাৎক্ষনিকভাবে মৃতদেহ শনাক্ত করতে পারেনি। কারণ নিহত ব্যক্তির দেহ ছিন্নভিন্ন ছিল।
তিনি জানান, ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে গিয়ে প্রাণ কারখানার পক্ষে মরদেহ শনাক্ত করবে।
ইত্তেফাক/আরএ
