‘সুজয়ের চিঠি’ নিয়ে আসছেন মৌসুমী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১
‘সুজয়ের চিঠি’ নামের নতুন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী। ইতিমধ্যে স্বল্পদৈর্ঘ্য ছবিটির শুটিং হয়েছে বলে জানা গেছে।
 
মৌসুমীর বিপরীতে এখানে দেখা যাবে রাশেদ ভূঁইয়া’কে। মুক্তিযুদ্ধকালীন দুই তরুণ-তরুণীর ভাললাগা, ভালবাসা আর পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে `সুজয়ের চিঠি` ছবিটি নির্মাণ করা হয়েছে। 
 
রাহাত চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা।
 
উল্লেখ্য, মৌসুমী বরাবরই প্রেক্ষাগৃহের জন্য কাজ কররেও এটি তার প্রথম অভিনয়, যা শুধু ইউটিউবেই দেখা যাবে।
 
ইত্তেফাক/আনিসুর