জোভান-তিশার 'জলের শরীর'

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৭
 
'জলের শরীর' ভালোবাসার গল্প, শরীর অথবা উপলব্ধির গল্প। এই সময়ের তরুণ তরুণীদের আবেগ, অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা 'জলের শরীর'।
 
ম্যাক্স ক্রিয়েশন এর ব্যানারে সংগীতা বন্দোপাধ্যায়ের গল্প অবলম্বনে অবলম্বনে সঞ্জয় সমদ্দার এর চিত্রনাট্য পরিচালনায় এই বিগ বাজেটের ছোট দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, জোভান, তানজিন তিশা ও তুখোড় খ্যাত শিবলী নোমান।
 
টাইটেল গানটি লিখেছেন সাহিত্যিক-গীতিকার ইশতিয়াক আহমেদ। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রবিন ইসলাম। আর কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও অনিতা।
 
শর্ট ফিল্মটি অনলাইনে দর্শক দেখতে পাবে ভালোবাসা দিবসে।
 
ইত্তেফাক/আনিসুর