বাংলাদেশ-ভারত টেস্ট

তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩২২/৬

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৫
হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২২ রান। উইকেটে আছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ৮১ ও তরুন মেহেদী হাসান মিরাজ ৫১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩৬৫ রান। ফলো অন এড়াতে আরো প্রয়োজন ১৬৬ রান।
 
ম্যাচের ৯ টা সেশন খেলা হলেও তৃতীয় দিনের শেষ সেশনটা হল বাংলাদেশের । চা বিরতির পর তৃতীয় সেশনে ৩০ ওভারে বিনা উইকেটে হারিয়ে ৭৬ রান রান তুলে নেন। মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারের প্রথম ফিফিটি তুলে নেন। 
IMG0
বাংলাদেশের জন্য শঙ্কা হয়ে এসেছে অধিনায়ক মুশফিকের আঙ্গুলের চোট। দিনের শেষ ওভারের চতুর্থ বলে মুশফিকের ডান হাতের মধ্যমাতে বল লাগে। এখনো চোটের অবস্থা কতটা গুরুতর সেটা জানা যায় নি।
 
তৃতীয় দিনের শুরুতে সকালের সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ৪৪ রানে  রান অাউট হন তামিম ইকবাল। এরপর ৬৪ রানে টেস্টে স্পেশালিস্ট মোমিনুল হক ব্যক্তিগত ১২ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। এরপর মাহমুদুল্লাহও তার সাম্প্রতিক ফর্ম  ধরে রেখে ২৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন। মাহমুদুল্লাহকে এলবিডব্লিউ করে ইশান্ত শরমা। তবে মধ্যাহ্নবিরতির পর টাইগার ইনিংসে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম আলো ছড়িয়েছেন ভালোভাবেই। সাকিবের পাল্টা আক্রমণ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু জুটির শেষটা হয় খুব বাজে ভাবে।
 
৮২ রানের চকচকে ইনিংস খেলেছেন সাকিব। উইকেটে পুরোপুরি থিতু হয়ে গিয়েছিলেন। কোথায় নিজের ইনিংসটাকে আরও বড় করবেন, তা নয়, অশ্বিনের বলে বাজে একটা শট খেলে উইকেট দিয়ে এলেন! বাজে শটে আউট হওয়া সাকিরে একটা পুরানো অভ্যা্স।১০৩ বলে, ১৪ চারে সাজানো ইনিংসটি শেষ হলো মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে।
 
সাকিবের পর ফিরে দ্রুতই গেছেন সাব্বির রহমান। মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ১৯ রান যোগ করেন সাব্বির। কিন্তু তারপর তিনিও ১৬ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু  হয়ে যান। 
 
ভারতীয়দের পক্ষে উমেশ যাদব ২ টি, অশ্বিন, জাদেজা ও ইশান্ত শর্মা ১ টি করে উইকেট লাভ করেছেন।
 
ইত্তেফাক/রেজা